বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাঁথি ব্রিজ থেকে পারব্রজপুর পর্যন্ত পাকা সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা প্রশাসন ও বিএমডিএ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে বনজ ও ঔষধি প্রজাতির ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে দাঁড়িয়াগাঁথি ব্রিজ হতে পারব্রজপুর পর্যন্ত পাকা সড়কের দুই পাশে চারা রোপণ করা হবে।

কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপজেলার সবুজায়ন বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

প্রকাশের সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬