শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে সড়কে দুর্ধর্ষ ছিনতাই, ৮ পথচারীর টাকা-মোবাইল লুট; আহত ৪

নওগাঁর রাণীনগরে সড়কে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ও লোহার রডের ভয় দেখিয়ে ও মারধর করে প্রায় ৮ জন পথচারীর কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছিনতাইয়ের শিকার উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি তাঁর বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন, বাশার আহম্মেদ ও বানিয়াপাড়া গ্রামের আজাহার আলীকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেলে আবাদপুকুর থেকে বাড়ি ফিরছিলেন। ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তারা দুর্ঘটনা মনে করে গতি কমান।

এ সময় হাফপ্যান্ট ও মুখোশ পরা চারজন ছিনতাইকারী ধারালো ছুরি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে চারজনকে মারধর করে সড়কের পাশে বসিয়ে রেখে তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় হাসুয়ার পিঠ দিয়ে আঘাত করায় শামীম আহত হন। সুজনের দাবি, ছিনতাইকারীরা ওই স্থানে আরও কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল।

অন্যদিকে উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি একই গ্রামের দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেনকে নিয়ে রাত সোয়া ৯টার দিকে বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত মোটরসাইকেলে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তারা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান এবং মোটরসাইকেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এরপর ছিনতাইকারীরা হাসুয়া ও লোহার রড দিয়ে তাদের মারধর করে এবং কাছে থাকা টাকা-পয়সা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ওই সড়ক দিয়ে আরও একটি মোটরসাইকেল আসলে সেটিকেও থামিয়ে চালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

ফয়সাল জানান, ছিনতাইকারীরা তাদের চলে যেতে বললে তিনি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে উঠে গ্রামের দিকে চলে যান এবং স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর দুই বন্ধুকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। তিনি ও তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে ইউসুফের হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইকারীরা প্রায় আটজনের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজস্ব আদায়ে ব্যস্ত রেল, যাত্রীসেবায় নেই নজর বেহাল আত্রাই স্টেশন

রাণীনগরে সড়কে দুর্ধর্ষ ছিনতাই, ৮ পথচারীর টাকা-মোবাইল লুট; আহত ৪

প্রকাশের সময় : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬