মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে সড়কে গণছিনতাই, হাসুয়া-মোবাইল-টাকাসহ গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা এলাকায় ছিনতাইকারীরা একে একে অন্তত আটজন পথচারীকে মারধর করে। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের মারধরে বেশ কয়েকজন পথচারী আহত হন।

এ ঘটনায় উপজেলা বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গ্রেপ্তার দুইজন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে সড়কে গণছিনতাই, হাসুয়া-মোবাইল-টাকাসহ গ্রেপ্তার ২

রাণীনগরে সড়কে গণছিনতাই, হাসুয়া-মোবাইল-টাকাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬