শনিবার, ০৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বিএনপি নেতার স্মরণে শোকসভা ও মিলাদ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির উপদেষ্টা ও আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সিংসাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রয়াত দেওয়ান বেশারতুল্যার স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে সিংসাড়া বাজার বণিক সমিতির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সহসাধারণ সম্পাদক মো. শাহিন আকতার হামিদ, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনোয়ার হোসেন লোটাস, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. খয়রব আলী, কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম এবং আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট।

এ ছাড়া সিংসাড়া বাজার বণিক সমিতির সদস্য, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত দেওয়ান বেশারতুল্যার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে বিএনপি নেতার স্মরণে শোকসভা ও মিলাদ

প্রকাশের সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬