রবিবার, ০৪ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবার বাগধানীতে সড়ক উন্নয়নকাজের আড়ালে সরকারি গাছের ডাল কাটার অভিযোগ

রাজশাহীর পবা উপজেলার বাগধানী এলাকায় সড়ক উন্নয়নকাজ চলাকালে কোনো ধরনের অনুমতি ছাড়াই রাস্তার পাশের সরকারি গাছের ডালপালা কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার তেঘোর নওদাপাড়া এলাকার ওয়াহাব আলীর ছেলে তহির উদ্দিন ও তাঁর সহযোগীরা সড়ক উন্নয়নকাজের অজুহাতে রাস্তার পাশে থাকা সরকারি গাছের ডালপালা কাটছেন। নিয়মনীতি অনুসরণ না করে এসব গাছের ডাল কাটায় সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশ ও সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, সরকারি গাছ কাটতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। কিন্তু অনুমতি নেওয়া হয়েছে কি না, তা তারা জানেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা বলছেন, সড়ক উন্নয়নকাজের প্রয়োজনে গাছের কোনো অংশ কাটার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা উচিত। অন্যথায় সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে স্থানীয়রা পবা উপজেলা প্রশাসনের কাছে ঘটনাটি তদন্ত করে দেখার এবং অনুমতি ছাড়া সরকারি গাছের ডালপালা কাটা হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়ক উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে তহির উদ্দিনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।

স্থানীয়দের আশঙ্কা, বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে সরকারি গাছ কাটার প্রবণতা আরও বাড়তে পারে। তাই সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

পবার বাগধানীতে সড়ক উন্নয়নকাজের আড়ালে সরকারি গাছের ডাল কাটার অভিযোগ

প্রকাশের সময় : ১১:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬