বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটকালুপাড়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ আত্রাই উপজেলা প্রশাসনের

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চড়কতলা এলাকা থেকে ধীরেন মৈত্রের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে, আত্রাই উপজেলা কৃষক দলের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহসভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু এবং চকশিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরে চড়কতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

হাটকালুপাড়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ আত্রাই উপজেলা প্রশাসনের

হাটকালুপাড়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ আত্রাই উপজেলা প্রশাসনের

প্রকাশের সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬