শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর পারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রোহান ভবানীপুর বাজারে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে ফিরছিল। পথে রায়পুর পারঘাট এলাকায় পৌঁছালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত রোহানের ওপর পড়লে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুরের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আত্রাইয়ে বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬