শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে গাঁজাসহ আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে গাঁজা সেবন ও সঙ্গে রাখার দায়ে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ উপজেলার চকাদিন গ্রামের মজনু হোসেনের ছেলে। রোববার রাতে সাজা দেওয়ার পর তাঁকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার চকাদিন গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্থানীয় লোকজনকে বিরক্ত করার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় আব্দুল্লাহকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দুই পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ছয় মাস পানিতে ডুবে থাকে এলাকা, ভাসমান বেডে স্বপ্ন বুনছেন পিরোজপুরের নারীরা

রাণীনগরে গাঁজাসহ আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৯:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬