শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জনগণের বাধায় ১২০ বস্তা ডিএপি সার জব্দ

নওগাঁ থেকে রাজশাহীতে নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সারবোঝাই দুটি ভুটভুটি (নসিমন) আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুবলহাটি এলাকার বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স মোল্লা ট্রেডার্সের গুদাম থেকে দুটি ভুটভুটিতে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা হলে হাপানিয়া সড়কে স্থানীয়দের সন্দেহ হয়। পরে চালকদের জিজ্ঞাসাবাদে সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল বলে জানতে পারেন তাঁরা।

খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ব্যবস্থাপক মামুন ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দেওয়া হয়েছিল। তবে কার কাছে সার বিক্রি করা হয়েছে বা কোথায় নেওয়া হচ্ছিল, তা তিনি জানেন না বলে জানান। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এ সময় ডিলার বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়।

ইউএনও নূরুল আমিন জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

চুরি করতে এসে ডাব গাছে যুবক, সাড়ে তিন ঘণ্টা পর নামাল ফায়ার সার্ভিস

নওগাঁয় জনগণের বাধায় ১২০ বস্তা ডিএপি সার জব্দ

প্রকাশের সময় : ০৭:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬