বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ক্ষয়ক্ষতি সাড়ে ৪ লাখ টাকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল আশপাশের বাড়িঘর

সিরাজদিখানে লাকড়ির চুলা থেকে আগুন, পুড়ল ৩ বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লাকড়ির চুলা থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের আলগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, কাঠ ও টিন দিয়ে নির্মিত তিনটি বসতঘরে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলো ও ভেতরে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এতে আশপাশের বাড়িঘরের প্রায় ১২ লাখ টাকার সম্পদ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লাকড়ির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ছয় মাস পানিতে ডুবে থাকে এলাকা, ভাসমান বেডে স্বপ্ন বুনছেন পিরোজপুরের নারীরা

ক্ষয়ক্ষতি সাড়ে ৪ লাখ টাকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল আশপাশের বাড়িঘর

সিরাজদিখানে লাকড়ির চুলা থেকে আগুন, পুড়ল ৩ বসতঘর

প্রকাশের সময় : ০৬:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬