শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান, মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১) ও মো. শাওন (১৯)। তাঁরা দুজনই মৃত আশরাফুল ইসলাম ও সাথী বেওয়ার ছেলে। অপরজন হলেন একই উপজেলার শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। তাঁর বাবা মো. মঞ্জুর আহমেদ এবং মা জোসনা খাতুন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের দেহ তল্লাশি করে দুটি লম্বা স্বয়ংক্রিয় বার্মিজ চাকু এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকিয়ে রাখা একটি দুই ধারবিশিষ্ট আধুনিক চীনা কৌশলগত কুঠার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার, কিশোর অপরাধ ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় মাইকিংয়ের ভিডিও ঘিরে দুই নেতা গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬