শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

বরিশালের গৌরনদীতে নিজ ঘরে একাকী বসবাস করা আবদুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দরজা ভেঙে বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিলগ্রাম এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল খালেক বিলগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার তাঁকে সর্বশেষ বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি ঘরের বাইরে না আসায় বিষয়টি কারও নজরে আসেনি।

বুধবার সন্ধ্যায় তাঁর বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তাঁরা ঘরের কাছে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা আবদুল খালেকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, আবদুল খালেক ওই ঘরে একাই বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই বৃদ্ধের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ডিলারের দোকানে কৃষকের দীর্ঘ লাইন, তিন দিনেও সার না পেয়ে ক্ষোভ

গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

প্রকাশের সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬