শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা ইউএনওর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, আফজাল হোসেন, মামুনুর রশীদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এটি একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। আত্রাই উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।

ইউএনও বলেন, কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। বাল্যবিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় তদন্তে নামছে নাটোর জেলা বিএনপি

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা ইউএনওর

প্রকাশের সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬