মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ও ফারুক বখত্, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬