
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে বাগান তৈরি ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ০১ জানুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গণে বাগান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন-এর উদ্যোগে এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।
কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফুলের বাগান ও নানা প্রজাতির গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ ও নান্দনিক করে তোলা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হবে।
এ সময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কেও সচেতন করা আমাদের লক্ষ্য। একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতা জাহিদ তার বক্তব্যে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা চাই কলেজ প্রাঙ্গণ হোক পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব। ভবিষ্যতেও এমন কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেবে।
স্থানীয়রা কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব করার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
প্রতিবেদকের নাম 









