রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

বক্তব্যে তিনি দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক রাজনীতির বিকাশের নতুন অধ্যায় সূচিত হয়। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের দিবস যথাযথভাবে পালন করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, প্রকৌশলী নিশিত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রামাণিক, শেখ মো. আনিসুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, মো. খালেকুজ্জামান বুলু, খন্দকার মো. নজরুল ইসলাম, আলহাজ মো. চাঁন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে অনুষ্ঠানে

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা ও এস এম ফারুক বখত, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, উপজেলা ছাত্রদলের সদস্য আদরসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত ও অন্যান্য পরিবেশনা ছিল।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহাদেবপুরে ভেজাল সার-কীটনাশক, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬