বুধবার, ২৪ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পুলিশ সুপারের সঙ্গে বিসিএস-এ সুপারিশ প্রাপ্তদের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সঙ্গে ৪৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে নওগাঁ জেলা থেকে সুপারিশপ্রাপ্ত সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার (৩ জানুয়ারি) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার মহোদয় সুপারিশপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের এই সাফল্যকে নওগাঁ জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের কল্যাণে কাজ করাই একজন বিসিএস ক্যাডারের প্রধান দায়িত্ব।

এ সময় তিনি নবীন কর্মকর্তাদের পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিশেষে পুলিশ সুপার সকল সুপারিশপ্রাপ্ত সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদ ধস, আহত ২ শিক্ষার্থী

নওগাঁর পুলিশ সুপারের সঙ্গে বিসিএস-এ সুপারিশ প্রাপ্তদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬