সোমবার, ২৫ মে ২০২৬,
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনবারের এমপিকে বহিষ্কার করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩ বারের সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। তবে বিএনপির থেকে দলীয় মনোনয়ন দেওয়া হওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। এ সিদ্ধান্ত অমান্য করে ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ডা.ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম আমার মনোনয়নপত্রটি আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরে সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করতেছে তারা একদিন তার ফল ভোগ করবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লক: বাঁচতে চায় ১৩ মাসের শিশু অর্পিতা

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনবারের এমপিকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশের সময় : ১১:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬