
নওগাঁর আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়ায় বাংলাদেশ জামায়তে ইসলামের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় বান্দাইখাড়ায় বাজারের সভাপতি মোঃ আসলাম হোসেন সজলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন হাট কালুপাড়া ইউনিয়নের নায়েবে আমির মোঃ শওকত হোসেন রিক্তা উনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সব সময় ন্যায়ের পথে থাকে এবং সব সময় সত্য কথা বলে আমরা কখনো চাঁদাবাজ সন্ত্রাস মিথ্যাবাদী এদেরকে কখনোই প্রশ্রয় দেয়নি এবং দিবেও না।
তিনি আরো বলেন, জনগণ এখন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করছেন আগামীতে আমরা সাধারণ জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ।
নায়েবে আমির বলেন, বিগত ফাসিবাদ সরকারের সময় গুম খুন অনেক নির্যাতনের শিকার হয়েছে সাধারণ জনগণ আমি বলতে চাই আপনারা কোন সন্ত্রাসকে ভয় পাবেন না এখন আমাদের সময় এসেছে সুন্দর ও সুষ্ঠু একটি দেশ গড়ার সেই জন্যই আমি বলছি আপনারা আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
সভায় বাংলাদেশ জামাতে ইসলামের আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 








