রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

আমাদের আত্রাই ডেস্ক:

নতুন বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে বিষাদ ও প্রাপ্তির হিসাব মেলালেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন বছরই মানুষের কাছে আসে ভিন্ন উদ্যম আর উদ্দীপনা নিয়ে। ঋতুপর্ণাও তার ব্যতিক্রম নন। তবে তার জন্য ফেলে আসা ২০২৫ সালটি ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির বছর।

একদিকে ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর ক্ষত, অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের আকাশচুম্বী জয়জয়কার। ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখনো প্রতিদিন মায়ের কথাই মনে পড়ে। ভাবতেই পারি না যে মানুষটা নেই। আর কোনোদিন দেখতে পাবো না।’

‘সে যন্ত্রণাটা যখনই উপলব্ধি করি কষ্ট হয়। ভেঙে যায় ভিতরটা। তবে বছরের শেষ দিনটা এবার ভিয়েতনামে পরিবারের সঙ্গে কাটাব। একরাশ আশা নিয়ে যাতে এ ভাবেই বেঁধে বেঁধে থাকতে পারি।’

তার কথায়, ‘১৪ বছর পরে শর্মিলা ঠাকুরের এভাবে বাংলায় কাজ, আশা করেছিলাম স্বীকৃতি পাবে। মাঝেমধ্যে মন খারাপও হয়েছে। খুব কাছ থেকে অনেক মানুষের জন্য ভেবেছি, কিছু করার চেষ্টাও করেছি। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেই কথা রাখেনি এমন অভিজ্ঞতার সংখ্যাও নেহাতই কম নয়।’

তিনি আরও বলেন, ‘ভালো যা কিছু হবে সাদরে গ্রহণ করে নেব। আর ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য যেন ভালো কিছু করতে পারি। চারপাশের পরিবেশ খুব সেনসিটিভ হয়ে রয়েছে।’

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে যোগদানে গিয়ে অধ্যক্ষের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা

প্রকাশের সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫