
নওগাঁর আত্রাইয়ে সমতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলার বিশা ইউনিয়নের মথারাবাটী গ্ৰামের মাঠে শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম।
এছাড়াও সমতা সামাজিক সংগঠন এর সভাপতি সোহাগ আলী, উপদেষ্টা উজ্জ্বল আলী,সদস্য আব্দুল আলিম,বেলাল আলী,সুমন সরদার,মিলন সরদার, মাসুদ রানা শুভ, জাহাঙ্গীর আলম, রাব্বিসহ মথুরাবাটি পারমোহনঘোষ ইসলামপুর গ্রামের প্রধানবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক 








