রবিবার, ২৮ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে শীতার্তদের মাঝে ব্যবসায়ী সজলের শীতবস্ত্র বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেন সজল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে তাঁর নিজ দোকানের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গরিব-দুঃখী পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় মোঃ আসলাম হোসেন সজল নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে খেটে খাওয়া ও গরিব-দুঃখী মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন।”

তিনি আরও বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসা।”

আসন্ন দিনগুলোতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে, যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।”

শীতবস্ত্র বিতরণকালে আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাইখাড়া এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার 

আত্রাইয়ে শীতার্তদের মাঝে ব্যবসায়ী সজলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬