
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্তসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের দিকনির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার উজানপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মামুনুর রশিদ, সদুপুর (সৈয়দপুর) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সুবেল সরদার, বড়াইকুঁড়ি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আব্দুস সালাম, পাইকড়া গ্রামের মৃত রমজান কাজির ছেলে আশরাফুল কাজি, মধুগুড়নই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে আরিফ মণ্ডল, শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল প্রাংয়ের ছেলে ইমরান প্রাং (কালু) এবং বড়াইকুঁড়ি গ্রামের মৃত আহম্মেদের ছেলে বিপ্লব প্রাং।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এছাড়া একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। পরে শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্তসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















