মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ২৮ আগস্ট ২০২৬ বিকেলে পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পত্নীতলা থানাধীন ধামইরহাট-নজিপুর সড়কের আমবাটি বাজারসংলগ্ন পাকা রাস্তা থেকে মো. আরিফ হোসেন (৩১) ও তার স্ত্রী মোছা. লতা (৩৩)কে আটক করা হয়। আরিফ হোসেন ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, আটকের পর তাদের হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ও লতা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকার করেননি। এমনকি তারা পরস্পরকে চেনেন না বলেও দাবি করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা স্বামী-স্ত্রী বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়, নওগাঁয় দুইজন গ্রেপ্তার

পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬