রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বিদ্যালয়ের ২৪০ কাব শিক্ষার্থী নিয়ে আত্রাইয়ে ক্যাম্পুরী 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সুন্দর জীবনের জন্য স্কাউটিং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ আত্রাই উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৭ সেপ্টেম্বর ক্যাম্পুরী শেষ হবে।

এবারের কাব ক্যাম্পুরীতে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছে। প্রতিটি বিদ্যালয় থেকে ছয়জন করে কাব শিক্ষার্থী ও একজন শিক্ষক অংশগ্রহণ করছেন। এতে মোট ২৪০ জন শিক্ষার্থী ও ৪০ জন শিক্ষক ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন।

ক্যাম্পুরীর কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য পুরো ক্যাম্পকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। দুই ভাগে অংশগ্রহণকারী কাব শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ ও কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।

ক্যাম্পুরীকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি তাদের বাস্তবভিত্তিক শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে অভ্যস্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। এবং উপজেলা নিবার্হী কর্মকর্তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

ক্যাম্পুরী চীফ হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মালেক প্রাং, ডেপুটি ক্যাম্পুরী চীফ ও প্রধান সমন্বয়কারী মো. ছালেক উদ্দিন, ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রশাসন) মো. মোবারক আলী প্রাং এবং প্রোগ্রাম চীফ তারেক মো. মাহাবুব-উল-আলম দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ স্কাউটস, আত্রাইয়ের সম্পাদক মো. আব্দুল মতিনসহ আয়োজক কমিটির সদস্যরা ক্যাম্পুরী সফল করতে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ করছেন।

এসময় উপস্থিত বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, সদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, তেজনন্দী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, নবাবেরতাম্বু বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ব্রজপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা স্কাউট এবং রোভার স্কাউট দল উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কাব স্কাউটিং শিশুদের ছোটবেলা থেকেই শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মনির্ভরতা, সহযোগিতার মানসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এ ধরনের ক্যাম্পুরীর গুরুত্ব অপরিসীম।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজশাহী-নাটোর পরিবহন বিরোধে বন্ধ দূরপাল্লার বাস, বিপাকে যাত্রীরা

৪০ বিদ্যালয়ের ২৪০ কাব শিক্ষার্থী নিয়ে আত্রাইয়ে ক্যাম্পুরী 

প্রকাশের সময় : ০৯:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬