
নওগাঁর আত্রাইয়ে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় হাইস্কুল ও কলেজ চত্বরে ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সিংসাড়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মো.আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কে এম খয়বর রহমান, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, বাংলা প্রভাষক মো.রেজাউল করিম।
শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মো.সেলিম। দোয়া অনুষ্ঠানে প্রভাষক, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন 


















