মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল পিরোজপুর জেলায় কর্মরত। ২০১৭ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। সে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে ট্রেনের কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু হতে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তার গ্রামের বাড়ি বাগেরহাট বলে জানা গেছে। বিষয়টা তাঁর শ্বশুর বাড়ির লোকজনকে জানানো হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের

প্রকাশের সময় : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬