শনিবার, ১১ এপ্রিল ২০২৬,
২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
অনিশ্চয়তায় ভবিষ্যৎ—আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা

১৫ মাসেও লিজ নবায়ন হয়নি আত্রাইয়ের পতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি এলাকায় অবস্থিত রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের লিজের মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫ মাস পার হলেও এখনো নতুন করে লিজ প্রদান করা হয়নি। এতে পার্কটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

জানা গেছে, ২০২০ সালে পার্কটি স্থাপনের পর ২০২১ সালের ২০ জানুয়ারি সরকারি ডাকের মাধ্যমে প্রথমবারের মতো লিজ প্রদান করা হয়। সে সময় স্থানীয় ইউপি সদস্য হাসান আলী পাঁচ বছরের জন্য পার্কটির লিজ গ্রহণ করেন। লিজের শর্ত অনুযায়ী তিনি সরকারকে সাড়ে ১৫ লাখ টাকা জামানত প্রদান করেন এবং মাসিক ১৫ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। উপজেলা পরিষদের মাধ্যমে দেওয়া ওই লিজের মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন করে লিজ কার্যক্রম শুরু হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম লিজ প্রদানের সময় মোট ৭ জন আগ্রহী ব্যক্তি ডাকের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ডাক প্রক্রিয়া শেষে হাসান আলী লিজ পান। তবে বর্তমানে দীর্ঘদিন লিজ নবায়ন না হওয়ায় পার্কটির রক্ষণাবেক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী আসাদ বলেন, “পার্কটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন সঠিক ব্যবস্থাপনা না থাকায় এর পরিবেশ আগের মতো নেই। দ্রুত নতুন করে লিজ দিয়ে উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।”

আরেক দর্শনার্থী নাদিম জানান, “দীর্ঘদিন ধরে পার্কটিতে কোনো দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হয়নি। অনেক জায়গা অপরিচ্ছন্ন হয়ে আছে। আশা করছি দ্রুত এটি আবারও সুন্দর ও পরিচ্ছন্নভাবে গড়ে তোলা হবে, যাতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “উপজেলা প্রশাসনের দুর্বলতার কারণেই এতদিনেও নতুন করে লিজের ব্যবস্থা করা হয়নি।”
স্থানীয়রা দ্রুত পার্কটির নতুন লিজ প্রদান অথবা কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে পার্কের লিজগ্রহীতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পার্কের দায়িত্বে থাকা জাহাঙ্গীর বলেন, “পার্কের মেয়াদ শেষ হলেও উপজেলা থেকে এখনো কোনো চিঠি বা নির্দেশনা পাইনি। লিজগ্রহীতা বর্তমানে বাইরে রয়েছেন। আমরা শিগগিরই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসবো।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, “পতিসরের বিষয়টি আপনার মাধ্যমে জানার পর আমার নজরে এসেছে। খুব দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

অনিশ্চয়তায় ভবিষ্যৎ—আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা

১৫ মাসেও লিজ নবায়ন হয়নি আত্রাইয়ের পতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের

প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬