মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,
১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আত্রাই উপজেলা চত্বর থেকে একটি অসাধারণ বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে চত্তরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আত্রাই- রাণীনগর) নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মোঃ আলাউল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রসেনজিৎ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, উপজেলা বিএনপি পাঁচুপুর ইউনিয়ন সভাপতি নিয়ামত আলী বাবু,থানা কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজিত হয় গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে পান্তাভাত খাওয়ার আয়োজন, যেখানে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ অংশ নেন। বর্ণিল সাজসজ্জা, আলোকসজ্জা ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। মঞ্চে গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নববর্ষকে ঘিরে মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ, যা অনুষ্ঠানস্থলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

আত্রাইয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬