রবিবার, ১৯ এপ্রিল ২০২৬,
৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রল জব্দ 

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার শুটকিগাছা বাজার থেকে এই পেট্রল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

আদালতের বিচারক নূরে আলম সিদ্দিক জানান,একটি অটো চার্জার ভ্যান যোগে ৫টি জারে করে মোট ১১২লিটার পেট্রল পাচার করা হচ্ছিল। ভ্যানটি উপজেলার শুটকিগাছা বাজার অতিক্রম করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আটক করে। এসময় ভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে শনিবার দুপুর আড়াইটা নাগাদ ওই বাজার থেকে পেট্রলগুলো জব্দ করা হয়েছে। তবে পেট্রলের মালিক বা জরিত কাউকে না পাওয়ায় পেট্রলগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রল জব্দ 

আত্রাইয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রল জব্দ 

প্রকাশের সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬