মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছদ্মবেশে পুলিশের অভিযান

আত্রাই নদী থেকে আন্তজেলা ডাকাত গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে আত্রাই নদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে ফার্নিচার ব্যবসায়ী ও মিস্ত্রি মোঃ জনি (২৮) পাওনা টাকা নিতে আত্রাই থানার গুড়নই বাজারে যান। এ সময় রেজাউল মন্ডল ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে জোরপূর্বক ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জনিকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে অভিযান চালায়।

অবশেষে বুধবার সকালে মালিপুকুর এলাকার আত্রাই নদী পার হওয়ার সময় রেজাউল মন্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাকে দ্রুত আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রেজাউল মন্ডল (৩৬) পিতা মৃত তালেব মন্ডল, গ্রাম মালিপুকুর, থানা আত্রাই, জেলা নওগাঁ—তিনি একজন চিহ্নিত অপরাধী এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আত্রাইসহ বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে দুইটি ডাকাতির মামলা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সৌদি আরবে আগুনে নিহত ১৬ জনের ১১ জনই আত্রাইয়ের

ছদ্মবেশে পুলিশের অভিযান

আত্রাই নদী থেকে আন্তজেলা ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬