শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে নতুন মাদক ‘কুশ’ উদ্ধার, বিজিবির জালে পাচারকারী

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ নতুন ধরনের সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারিকুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক, মোটরসাইকেল ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সীমান্তের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে তারিকুজ্জামানকে আটক করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া ‘কুশ’-এর প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক ছাড়াও মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাঁজার কুঁড়ির সঙ্গে উচ্চমাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল এবং অন্যান্য রাসায়নিক উপাদান মিশিয়ে ‘কুশ’ নামের এই সিনথেটিক মাদক তৈরি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এটি প্রচলিত অনেক মাদকের তুলনায় অধিক ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ।

বিজিবি জানিয়েছে, সীমান্ত ব্যবহার করে এই মাদক ভারতে পাচারের সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সাড়ে ১৯ লাখ টাকার ট্রাক্টর উধাও, তদন্তে পুলিশ

সাতক্ষীরা সীমান্তে নতুন মাদক ‘কুশ’ উদ্ধার, বিজিবির জালে পাচারকারী

প্রকাশের সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬