বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

নওগাঁর মান্দায় দুস্থ মানুষের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারিতে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন, মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নে গরিব মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে পাচার ও মজুদ করা হচ্ছে। পরে তিনি মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোঃ বাবু মণ্ডল (৫৬) নামে এক ব্যক্তির বাড়ির টিনশেড রান্নাঘরে বিপুল পরিমাণ চাল মজুদ অবস্থায় দেখতে পায়। অভিযোগ রয়েছে, এসব চাল কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

অভিযানকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে। পরে আশপাশে তল্লাশি চালানোর সময় মৈনম বাজার এলাকায় মোঃ উজ্জ্বল সাকিদার নামে এক ভ্যানচালককে চালভর্তি বস্তা নিয়ে যেতে দেখা যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল সাকিদার আরও স্বীকার করেন, ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে মজুদ করার জন্য নেওয়া হচ্ছিল। এ ঘটনায় পুলিশ উজ্জ্বল সাকিদারকে গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত বাবু মণ্ডলসহ আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

প্রকাশের সময় : ০১:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬