মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১, চালক গুরুতর আহত

নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভুটভুটি উল্টে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটির চালক অসিত (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নকুছা মোড় এলাকায় নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার নোধুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। আহত ভুটভুটি চালক অসিত উপজেলার দুচাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ভুটভুটি সাপাহার থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। পথে নকুছা মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক অসিত ও যাত্রী শহিদুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক অসিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১, চালক গুরুতর আহত

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১, চালক গুরুতর আহত

প্রকাশের সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬