
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আত্রাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাহিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল জলিল (চকলেট)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 








