
নওগাঁর রাণীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাণীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খাঁন রুকু, একেএম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস।
এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপির ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে রাণীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 








