শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় যথাযথভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না করায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য পরিবেশসম্মত উপায়ে সংরক্ষণ, পৃথকীকরণ ও অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সদর হাসপাতাল রোড এলাকার বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করা হয়।

অভিযানকালে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিকের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ এবং নিরাপদ ও পরিবেশসম্মত পদ্ধতিতে অপসারণের বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহেশপুরে সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬