বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে জরিমানা

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না করার অভিযোগে দুটি ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে সদর হাসপাতাল রোড এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে মামলার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ক্লিনিক কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়মে সংরক্ষণ, অপসারণ ও ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্যও সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে জরিমানা

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, দুই ক্লিনিককে জরিমানা

প্রকাশের সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬