মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগর পরিকল্পনা ও সেবায় জনগণের অংশগ্রহণ বাড়াতে রাসিকে প্রশিক্ষণ

জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) শেষ হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগর সেবা, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারীরা দলভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে নগর পরিকল্পনা ও সেবা ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বিইআরসির দামে মিলছে না এলপিজি, সিলিন্ডারে বাড়তি ৫০০ টাকা

নগর পরিকল্পনা ও সেবায় জনগণের অংশগ্রহণ বাড়াতে রাসিকে প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬