সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় শ্রমিকদের মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজি চালকদের বিরুদ্ধে।

গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার বিচার ও মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাস মালিক ও শ্রমিক নেতারা বলেন, নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারে না। কিন্তু এ নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কেও এসব যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে।

সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী বলেন, ‘বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকা ভাড়া, সেখানে ২০০ টাকা লেগেছে। সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।’

মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘বাস শ্রমিক ও অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সব সময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।’

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে অটোরিকশা (সিএনজি) মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান হয়নি।

তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দোষী আসামিরা গ্রেফতার না হবে, ততক্ষণ বাস ধর্মঘট ও কর্মবিরতি চলবে।’

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় শ্রমিকদের মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

নওগাঁয় শ্রমিকদের মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

প্রকাশের সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬