সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. শাকিল (২০) ও মোছা. বেবী খাতুন (৩৩)কে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের ঠিকানা কালাইবাড়ী গ্রাম। অভিযানের সময় আরও একজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানে মাদক বিক্রয়লব্ধ হিসেবে ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং আসামিদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারদের সঙ্গে থাকা মাদক সিন্ডিকেটটি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় শ্রমিকদের মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

পোরশায় মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬