সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে একটি নতুন পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার বিজয়কান্দি-বড়বড়িয়া রেল পারাপার এলাকায় নির্মিত পুলিশ বক্সটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর থানা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের এই অংশে ছিনতাই, ডাকাতি ও চুরি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত অর্থায়নে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে বলে জানান তারা।

নতুন পুলিশ বক্স স্থাপনের ফলে সড়কটির ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার হবে এবং স্থানীয়দের নিরাপত্তা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬