মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবুল শিকদার (৫৭) নামে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের হাবুল শিকদার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান। পরে মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে আপস-মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন শিশুটির পরিবার।

এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে বিক্ষুব্ধ লোকজন হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “হাবুল শিকদার আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে জানতে হাবুল শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রকাশের সময় : ০৮:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬