মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার দুই পুলিশ ও বোন

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ গাজীপুরের বাইমাইল এলাকা নয়, ঢাকার তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়ক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে ৩০ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। এ সময় পিচ্চি রাজা পালিয়ে যান। ঘটনার পর মামলার এজাহারে বলা হয়, গাজীপুরের বাইমাইল এলাকায় তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর পর তিনি দৌড়ে পালিয়ে যান।

তবে তদন্তে পুলিশ জানতে পারে, ঢাকার তাঁতীবাজারের পুপলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রিজন ভ্যান থামানো হয়। সেখানে এসআই প্রবীর কুমার চালক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামানো হয়। খাইরুল বাশার ভ্যানে ফিরে গেলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার আর ওঠেননি।

পুলিশের তদন্ত অনুযায়ী, অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে সেখান থেকেই পিচ্চি রাজা পালিয়ে যান। পরে এসআই প্রবীর কুমার বাইমাইল এলাকায় গিয়ে ভ্যানে ওঠেন এবং সেখানে পিচ্চি রাজার পালানোর ঘটনা সাজানো হয় বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ কমিশনার জানান, সাক্ষ্য-প্রমাণ ও আলামতের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার ও চালক নায়ক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কামালের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার দুই পুলিশ ও বোন

প্রকাশের সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬