
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর পারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রোহান ভবানীপুর বাজারে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে ফিরছিল। পথে রায়পুর পারঘাট এলাকায় পৌঁছালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত রোহানের ওপর পড়লে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 


















