শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার জিআরপি থানার (এসআই) ফজলুর রহমান জানান, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি আরও জানান, নিহত নারীর কাছে একটি ব্যাগ পাওয়া গেছে এবং সেই ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে এসব কাগজপত্রের ভিত্তিতে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর পরনে গোলাপি রঙের থ্রি-পিস ও পাজামা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নে চার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬