শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকার কারবারের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানের ভেতর থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।

অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন বলে জানা যায়। পরে যৌথ দল সেখানে অভিযান চালিয়ে জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা জাল নোট, নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকার কারবারের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকার কারবারের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬