বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন এই বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর আত্রাইয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানোর পাশাপাশি তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ায় নায়ক হোন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইসরাৎ জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। একই সঙ্গে খাবার খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।

আয়োজকেরা বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা ধরনের রোগের সংক্রমণ ঘটাতে পারে। তাই সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা গেলে তারা নিজেরা সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে।

তারা আরও বলেন, হাত ধোয়ার মতো সাধারণ একটি অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতেই বিশ্ব হাত ধোয়া দিবসের আয়োজন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক সাবান বিতরণ করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রসুলপুরে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

প্রকাশের সময় : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬