সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে বোরকা পরিহিত তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এ হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আতঙ্ক ছড়াতে একাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা দায়ের না হলেও পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত কিশোরের মৃত্যু, পাশে পড়ে ছিল মোটরসাইকেল

কালকিনিতে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬