শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় বাবুর্চি নিহত, আহত ১

রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রন্ধনশালায় এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। আহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীরপাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি খানকা শরীফের রান্নাঘরে খাবার চান। খাবার দিতে দেরি হওয়ায় তিনি রান্নার কাজে ব্যবহৃত লাকড়ি দিয়ে ফজের আলী ও তাঁর সহকারীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোনাভান বিবি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় তদন্তে নামছে নাটোর জেলা বিএনপি

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় বাবুর্চি নিহত, আহত ১

প্রকাশের সময় : ০৬:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬